বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় গ্রেপ্তার ৪

বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা
বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা

বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে রুমা সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় করা মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে তাদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

গ্রেপ্তাররা হলেন, রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের জাদিপাই পাড়ার লাল রৌবত বম প্রা. আপেল (২৭), বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চিনলুং পাড়ার লাল লম থার বম প্রা. আলম (৩১), রুমা উপজেলা পাইন্দু ইউপির মুননুয়াম পাড়ার মিথুসেল বম প্র. আমং (২৫) ও বান্দরবান সদর উপজেলার কানা পাড়ার লাল রুয়াত লিয়ান বম (৩৮)।

পুলিশ জানায়, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় করা ৫টি মামলার প্রেক্ষিতে যৌথ বাহিনীর সদস্যরা তাদের ১৩ এপ্রিল রাতে রুমা উপজেলা এবং বান্দরবানের সদর উপজেলা থেকে গ্রেপ্তার করে। পরে যাচাই-বাছাই শেষে তাদের রোববার দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

পরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরানের আদালত আসামি চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবান জেলা পুলিশের তথ্যমতে, বান্দরবানের রুমা ও থানচিতে ঘটনার পর এই পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে (রুমা ৫ ও থানচি ৪) এবং ঘটনায় জড়িত থাকার অপরাধে এই পর্যন্ত ৬২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১০

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১২

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৩

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৪

আজকে স্বর্ণের বাজারদর

১৫

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৬

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৭

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৮

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৯

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

২০
X