শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জেল থেকে বের হয়েই শরিফাকে হত্যা

গৃহবধূ শরিফার মরদেহ উদ্ধারের পর তাকে দেখতে এলাকাবাসী ভিড় জমায়। ছবি : কালবেলা
গৃহবধূ শরিফার মরদেহ উদ্ধারের পর তাকে দেখতে এলাকাবাসী ভিড় জমায়। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে শরিফা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ স্বামীর বাড়ি থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। রাতভর শারীরিক নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ গৃহবধূর স্বজনদের। এর আগে স্ত্রীর করা মামলায় কারাভোগ শেষে জেল থেকে বের হন নিহত গৃহবধূর স্বামী।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের মুরগির বাজার এলাকায় মো. শাহজাহানের বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধূ শরিফা আক্তার (২৩) উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের মো. ইয়াসিন আরাফাত শুভর স্ত্রী। তার বাবার নাম শফিকুল ইসলাম। তাদের দাম্পত্য জীবনে ইশরাত জাহান নামে আাড়াই বছর বয়সী একটি শিশুকন্যা রয়েছে।

আটককৃতরা হলেন- নিহত গৃহবধূর স্বামী ইয়াসিন আরাফাত শুভ (২৬) ও শাশুড়ি ইয়াসমিন আক্তার (৪৫)।

নিহত গৃহবধূ শরিফার বাবা শফিকুল ইসলাম বলেন, বিয়ের পর থেকে মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করত স্বামী-শাশুড়ি মিলে। নির্যাতনের কারণে বেশিরভাগ সময় মেয়ে আমার বাড়িতে থাকত। আজ সকাল ১০টার দিকে জানতে পারি স্বামী-শাশুড়ি মিলে মেয়েকে মেরে ফেলেছে। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখি মেয়ের লাশ বাড়ির উঠানে পড়ে রয়েছে। এমন কোনো সপ্তাহ নাই যে সপ্তাহে ওরা আমার মেয়েকে মারধর করেনি। সারারাত কত নির্যাতন, কত কষ্ট দিয়ে ওরা আমার মেয়েকে হত্যা করেছে একমাত্র আল্লাহই জানেন।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মনিরুজ্জামান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে থানা পুলিশকে অবগত করি। পুলিশ এসে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাশুড়িকে নিয়ে গেছে পুলিশ।

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও শাশুড়িকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১০

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১১

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১২

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৩

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৪

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৫

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৬

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৭

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৮

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৯

ছেলের হাতে বাবা খুন

২০
X