রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
আব্দুল্লাহ আল মামুন, মনিরামপুর (যশোর)
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভাসছে কচুরিপানা, জমছে পলি

মনিরামপুরের নদী ‍ও খালে এভাবেই বিস্তার করছে কচুরিপানা। ছবি : কালবেলা
মনিরামপুরের নদী ‍ও খালে এভাবেই বিস্তার করছে কচুরিপানা। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুরে উন্মুক্ত জলাশয়ে বিস্তরভাবে জন্মানো কচুরিপানা আর পলিমাটিতে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ভবদহ সংলগ্ন চারটি নদ-নদী ও ৬২টি খালের সিংহভাগ এখন কচুরিপানায় পূর্ণ। কচুরিপানার সঙ্গে পলিমাটি একাকার হয়ে এসব জলাশয় ভরাট হয়ে চারণভূমিতে পরিণত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দ্রুত কচুরিপানা ও পলি অপসারণ না হলে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে। জলাশয়ে অধিকহারে জন্মানো কচুরিপানা নামে এ উদ্ভিদটি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) ভাবিয়ে তুলেছে। অবশ্য, পানি উন্নয়ন বোর্ড বলছে, কচুরিপানা ধ্বংসে উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

জানা গেছে, দেড়শ’ বছর আগেও এই কচুরিপানাকে কেউ চিনত না। ইংরেজ শাসনামলে যেমন ক্ষতির হাত থেকে রক্ষা পেতে কচুরিপানার বিস্তার ঠেকাতে আইন প্রণয়নসহ উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠিত হয়েছিল। বর্তমানে কচুরিপানার বিস্তার অনুরূপ ধারণ করছে বলে অনেকেই মনে করছেন। দেশের অঞ্চলভেদে শেওলা, কেউটে নামেও পরিচিত কচুরিপানা। নদ-নদী ও খাল-বিলসহ উন্মুক্ত জলাশয় কচুরিপানায় পূর্ণ হওয়ায় পানিপ্রবাহে অন্যতম বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট পাউবো সূত্রে জানা গেছে, এ উপজেলায় মুক্তেশ্বরী, টেকা-হরি, হরিহর, শ্রী নামে ৪টি নদী এবং ভবদহ সংলগ্ন এ নদীর সাথে ৬২টি খাল রয়েছে। এর মধ্যে যশোর জেলার অভয়নগরের ৩টিসহ কেশবপুর প্রায় ১০টি এবং বাকি গজশ্রী, দহকুলা, ইত্যা, পলাশীসহ ৩৯টি খাল রয়েছে। এছাড়া খাটুরা, পারখাজুরা, ঝাঁপা ও খেদাপাড়া বাঁওড় রয়েছে।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে অধিকাংশ জলাশয় এ কচুরিপানায় পূর্ণ হয়ে রয়েছে। দূর থেকে দেখলে মনে হয় এসব কোনো জলাশয় নয়; যেন শুকনো চারণভূমি। কচুরিপানায় এসব জলাশয়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জেগে উঠেছে চর। কচুরিপানায় পূর্ণ হওয়ায় জলাশয়ে অক্সিজেন সংকটে মাছসহ জলজ জীব-বৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়েছে। ফলে এসব জলাশয় হতে মাছ শিকার করে জীবিকা নির্বাহকারী জেলে সম্প্রদায় বেকায়দায় পড়ছেন।

শংকর বিশ্বাস, নিরঞ্জন ধর, তপন বিশ্বাস, পরিমল বিশ্বাস নামে একাধিক জেলে জানান, কেউটের (কচুরিপানা) কারণে আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। অচিরেই এই আগাছা দূরীকরণে সমন্বিত ব্যবস্থা না নিলে এসব জলাশয় সম্পূর্ণ নাব্য হারিয়ে ফেলবে। এতে করে পলি আর কচুরিপানায় ভরাট হয়ে জলাশয় চারণভূমিতে রূপ নিবে।

খাটুরা বাঁওড়ের আলতাফ হোসেন, অধির ধর, রেজাউল ইসলাম, কার্তিক কন্ডু নামে একাধিক সদস্য জানান, বাঁওড়টি কয়েক বছর হলো কচুরিপানায় পূর্ণ রয়েছে। এ কারণে এবার বাঁওড়ের প্রাকৃতিকভাবে জন্মানো খয়রা নামে বিশেষ প্রকৃতির মাছ কমে গেছে। কচুরিপানার আবর্জনায় বাওড়ের স্তর পড়েছে। এতে করে ভূ-গর্ভস্থ পানি না উঠায় এ খয়রা মাছ জন্মেনি।

এদিকে, কচুরিপানা ও পলিমাটিতে নদ-নদী ও খালগুলো পরিপূর্ণ হয়ে গেলে আসন্ন বর্ষা মৌসুমে ভয়াবহ সংকটের আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই জলাধারগুলো দিয়ে পানি নিষ্কাশিত না হলে গোটা এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। ফলে দ্রুত এই কচুরিপানা ও পলিমাটি অপসারণ করা প্রয়োজন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোর জেলার নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী কালবেলাকে জানান, কচুরিপানা একটি চলমান প্রক্রিয়া। যা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে, স্থানীয়ভাবে কচুরিপানা ধ্বংস করা কঠিন। স্থানীয় উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদের সমন্বয়ে জলাশয় হতে কচুরিপানা অপসারণে উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১০

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১২

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৩

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৪

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৫

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৬

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৭

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৮

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৯

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

২০
X