কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ১০:১৫ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ট্রেনে দুই পা কাটা পড়া যুবকের মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম জানান, রোববার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ওই যুবক খিলগাঁও পুলিশ ফাঁড়িসংলগ্ন রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেন তার উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার দুই পা কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়।

সেলিম আরও জানান, দুর্ঘটনার পরই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। আশপাশের কেউ তার পরিচয় জানাতে পারেনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসাধীন ওই যুবক ভোরে মারা গেছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১০

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১১

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১২

সবার আগে নকআউটে কারা

১৩

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৪

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৫

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৬

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৭

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৮

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৯

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

২০
X