মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধার

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

মেয়ের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিলেন বৃদ্ধা মোস্তফা খাতুন (৫০)। কিন্তু সেখান থেকে আর নিজ বাড়িতে ফেরা হলো না তার। ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন তিনি।

সোমবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোচরা-হাজীপাড়া সড়কের হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোস্তফা খাতুন রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার মৃত আহমদ মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা খাতুন নামের এই বৃদ্ধা মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফিরছিলেন। ফেরার পথে পোমরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হাজীপাড়া মো. আজিজের নতুন বাড়ির সামনে এলে ট্রাকের ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন রাত ৯টার দিকে নামাজের জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। এই বিষয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় চালকপক্ষের সঙ্গে স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্ত্তী জানান, বৃদ্ধার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আকতার বানু (৭০) নামে আরেক বৃদ্ধা এবং ২২ এপ্রিল শান্ত সাহা ও তাওফিক হোসাইন নামে দুই চুয়েট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১১

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১২

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৩

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৫

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৭

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৮

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৯

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

২০
X