কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ১০:৫৬ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

দেশ এখন ভয়াবহ সংকটে রয়েছে : গণঅধিকার পরিষদ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান। ছবি : কালবেলা
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান। ছবি : কালবেলা

দেশ এখন এক ভয়াবহ সংকটে রয়েছে বলে দাবি করেছে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে জামান টাওয়ারের সামনে এক অনুষ্ঠানে এ দাবি করেছে দলটি।

তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষের মাঝে ঠান্ডা খাবার, পানি ও ফল বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে গণঅধিকার পরিষদ।

দলটির একাংশের আহবায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, দেশ এখন এক ভয়াবহ সংকটে। সরকার জনগণের দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করতে নিত্য-নতুন ইস্যু সামনে আনছে।

গণঅধিকার পরিষদের এই অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, সারা বাংলাদেশে তীব্র দাবদাহ চলছে। মানুষের জীবন প্রায় যায় যায় অবস্থা। তীব্র গরমের মধ্যে আমরা গণঅধিকার পরিষদ সাধারণ পথচারীদের মধ্যে খাবার পানি এবং ফল বিতরণ করছি। গণঅধিকার পরিষদ শুধু রাজপথের রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, সামাজিক এবং মানবিক কার্যক্রমের মাধ্যমেও আমরা জনগণের পাশে আছি এবং পাশে থাকব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবঅধিকার পরিষদের সদস্য সচিব সোহেল মৃধা, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মামুন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X