মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

খতনা করতে গিয়ে সংকটাপন্ন আরেক শিশু

খতনা করতে গিয়ে সংকটাপন্ন আরেক শিশু। ছবি : কালবেলা
খতনা করতে গিয়ে সংকটাপন্ন আরেক শিশু। ছবি : কালবেলা

আয়ান-আহনাফের পর এবার খতনা করাতে গিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির ৮ বছরের শিশু আলভী ফারাভী। গত ৩০ মার্চ মাতারবাড়ির সাইরার ডেইল এলাকায় পল্লীচিকিৎসক কর্তৃক শিশুর লিঙ্গ কর্তনের ঘটনা ঘটে।

এদিকে ওই শিশুর লিঙ্গ কর্তনের ঘটনায় বুধবার (১৭ এপ্রিল) তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাফুজুর হক। তিনি জানান, ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি তারা তদন্ত করছেন।

সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ উপজেলার মাতারবাড়ির সাইরার ডেইল এলাকায় আব্দুল কাদেরের পুত্র আলভী ফারাভীকে (৮) ওই গ্রামের পল্লীচিকিৎসক আব্দুল ওয়াদুদ খতনা করতে গিয়ে লিঙ্গ কর্তন করেন। পরে শিশুটির রক্ত পড়া বন্ধ না হলে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশুটি অদ্যাবদি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা যায়। এ ঘটনায় দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশ হলে দৃষ্টি গোচর হয় স্বাস্থ্য বিভাগের। অবশেষে এ ঘটনায় মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাক্তার আব্দুল মান্নানকে প্রধান করে মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ বিভাগ) ডাক্তার ফাহিম শাহারিয়া শাওন ও স্যানিটারি ইন্সপেক্টর রূপম কান্তি পালকে নিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

ওই তদন্ত কমিটির প্রধান মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাক্তার আব্দুল মান্নান জানান, আমরা ওই বিষয়ে দায়িত্ব পাওয়ার পর পুলিশের সহযোগিতার বিষয়টি তদন্ত করেছি। যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের রিপোর্ট দেওয়া হবে।

গত ২০ ফেব্রুয়ারি রাতে জেএস হাসপাতালের অপারেশন থিয়েটরে খতনা করাতে গিয়ে মৃত্যু হয় মতিঝিল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহনাফ তাহমিদের (১০)।

এর আগে গত মাসে রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার পর পাঁচ বছর বয়সী শিশু আয়ানের মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ উদঘাটনে গত মঙ্গলবার নতুন করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকে খামেনির জানাজায় তার বড় ছেলেসহ যেসব নেতারা অংশ নেবেন

স্পেন-পর্তুগাল লড়াই গড়াতে পারে অতিরিক্ত সময়ে, আছে টাইব্রেকারের সম্ভাবনাও

ডেপুটি স্পিকারের সঙ্গে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম প্রতিনিধিদের সাক্ষাৎ

ফেসবুকে স্ট্যাটাসের এক ঘণ্টা পর ব্রাজিল সমর্থকের মৃত্যু

এই গাছ আমাদের অক্সিজেন দেবে, জীবন ও দেশ বাঁচাবে: এমপি মান্নান 

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি

বাজেট ব্যবসাবন্ধব, বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়: বিপিজিএমইএ

পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণের পর হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন

আনচেলত্তির যে ‘ভুল’ পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

পাহাড় বা ভূমিধস থেকে বাঁচার দোয়া

১০

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল শুরু

১১

ময়মনসিংহে রুবেল হত্যা: ৪ আসামি গ্রেপ্তার, ধর্ষণের প্রমাণ মেলেনি

১২

বৈরী আবহাওয়ায় সাগরে ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ 

১৩

গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষা ও পানিদূষণ রোধের নির্দেশ

১৪

৬ বছরের আইনি লড়াই / ৩০ লাখ টাকা পেল কারখানায় হাত হারানো সেই নাঈম

১৫

বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে: ভূমিমন্ত্রী

১৬

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০

১৭

বিশেষ শিশুদের সহায়তায় প্রয়াস ও বুয়েট ইইই বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৮

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

১৯

মসিকের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নেই নতুন কোনো কর

২০
X