কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০২:৩৪ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আদালত থেকে বাড়ি ফেরার পথে বিচারককে অপহরণ

জেলা ও দায়রা জজ শাকিরুল্লাহ মারওয়াত। ছবি : সংগৃহীত
জেলা ও দায়রা জজ শাকিরুল্লাহ মারওয়াত। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জেলা ও দায়রা জজ শাকিরুল্লাহ মারওয়াতকে আদালত থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করেছেন অস্ত্রধারীরা। শনিবার (২৭ এপ্রিল) তাকে দেশটির খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক ও ডেরা ইসমাইল খানের সীমান্ত এলাকা থেকে অপহরণ করা হয়। তবে অপহরণের একদিনের মাথায় তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। খবর জিও নিউজের।

প্রদেশের মুখ্যমন্ত্রীর তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলি সাইফ জিও নিউজের কাছে বিচারক শাকিরুল্লাহকে উদ্ধারের বিষয়টি নিশ্চিক করেছেন। তাকে নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ব্যারিস্টার সাইফ বলেন, এই ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ বলেছে, নিরাপত্তা বাহিনী গতকাল রাতে ডিআই খানের কুলাচি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। যার ফলে ওই বিচারককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

দক্ষিণ ওয়াজিরিস্তানের আদালেতে নিয়োজিত এই বিচারককে ট্যাঙ্ক ও ডিআই খানের মধ্যবর্তী সীমান্ত এলাকা বাগওয়াল গ্রাম থেকে সশস্ত্র ব্যক্তিরা অপহরণ করে নিয়ে যায়। ডিআই খানের উপপুলিশ সুপার (ডিএসপি) মোহাম্মদ আদনান জানান, শাকিরুল্লাহ আদালত থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। এরপরই কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্টেঅজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি এফআইআর করেন বিচারকের গাড়ি চালক শের আলি।

এফআইআর দায়ের করার আগে ওই বিচারককে দ্রুত উদ্ধার করতে একটি উচ্চ-স্তরের বিশেষ দল গঠন করে পাকিস্তানি কর্তৃপক্ষ। তার আগে ৬৩ সেকেন্ডের এক ভিডিও বার্তায় বিচারক শাকিরুল্লাহ জানান, অস্ত্রধারী ব্যক্তিদের সরকারের কাছে কিছু দাবি রয়েছে। তাদের দাবি পূরণ করা হলেই তাকে ছেড়ে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধ

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই, টিভি-মোবাইলে দেখবেন কিভাবে

শহীদ ফাইয়াজ হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন বাবা

কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’?

শ্রমিক লীগ নেতা আবু হাসান গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে প্রতিক্রিয়া জানাল চীন

১০

ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

১১

পেনশন ভোগান্তি কমাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১২

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ইরান

১৩

মাদকমুক্ত প্রজন্ম গড়তে শিক্ষায় গুরুত্বারোপের আহবান ডেপুটি স্পিকারের

১৪

বিশ্বকাপে যে রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

১৫

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

১৬

সংসদে টেলিযোগাযোগমন্ত্রী / চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

১৭

প্রথম ধাপে বিনামূল্যে ওমরাহের সুযোগ পাবে এশিয়ার ১৬ দেশের ২৫০ মুসলিম

১৮

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

২০
X