টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার মারা গেছেন

প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দে-কে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি : কালবেলা
প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দে-কে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি : কালবেলা

হাটবাজা‌রে ফে‌রি ক‌রে গান গে‌য়ে সংসার চালানো টাঙ্গাইলের কা‌লিহাতীর বীর মু‌ক্তি‌যোদ্ধা দিলীপ কুমার দে মারা গে‌ছেন। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। প‌রে স্থানীয় শশ্মান ঘা‌টে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দিলীপ কুমার উপ‌জেলার বাংড়া ইউনিয়নের উত্তর বাগুটিয়া গ্রামের বা‌সিন্দা। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দিলীপ কুমার সরকারি ভাতা দিয়ে সংসার চালাতে পারতেন না। ঋণগ্রস্ত এ বীর মুক্তিযোদ্ধা কিস্তির টাকা পরিশোধের জন্য বৃদ্ধ বয়সেও হাটবাজার, স্কুল-কলেজ ও বাসস্ট্যান্ডে মানুষকে গান শুনিয়ে মুগ্ধ করে আয় করতেন। গান শুনে খুশি হয়ে মানুষ তাকে সহযোগিতা করতেন। তিনি বলতেন, মুক্তিযোদ্ধা হয়ে আমি ভিক্ষা করি না। পেটের দায়ে কণ্ঠ বিক্রি করে চলি। তিনি মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে কর্নেল তাহেরের অধীনে ছিলেন।

কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু বলেন, দিলীপ দাদা একজন ভালো মনের মানুষ ছিলেন। অভাবের সংসারে প্রয়োজন মেটাতে শেষ বয়সেও তিনি হাটে-বাজারে গান করতেন। তার কথা ভুলে যাওয়ার মতো নয়।

টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম কালবেলাকে বলেন, ইতোমধ্যেই উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমারের পরিবারের খোঁজখবর রাখতে। যেভাবে পাশে থেকে সার্বিক সহযোগিতা করা যায় তা আমরা করব।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X