সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৫৯ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে কাটা পড়ে দিনমজুরের মাথা শরীর থেকে আলাদা

ট্রেনে কেটে দিনমজুর আ. মান্নানের নিথর দেহ এভাবেই পড়ে থাকে। ছবি : কালবেলা
ট্রেনে কেটে দিনমজুর আ. মান্নানের নিথর দেহ এভাবেই পড়ে থাকে। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক দিনমজুর নিহত হয়েছেন। এ সময় ওই ব্যক্তির শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরে সীতাকুণ্ড পৌর সদর এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত দিনমজুরের নাম আ. মান্নান (৫০)। তিনি ভোলার লালমোহন উপজেলার মৃত সিদ্দিকের পুত্র।

নিহত মান্নানের স্ত্রী আকলিমা আক্তার বলেন, আমার স্বামী একজন দিন মজুর। প্রতিদিন কাজ করে ঘরে ফেরেন। কিন্তু গতরাতে তিনি ফেরেননি। ধারণা করেছিলাম কোথাও না কোথাও কাজ করছেন। কিন্তু পরদিন সকাল ১০টা বাজলেও স্বামী ঘরে না আসায় দুশ্চিন্তায় পড়ি।

হঠাৎ আমার ৯ বছরের মেয়ে এসে বলে- মা, রেললাইনের মধ্যে কার জানি লাশ পড়ে আছে। গিয়ে দেখো আব্বুর লাশ কি না।

তখন সেখানে গিয়ে দেখি নিথর দেহ থেকে মাথা পুরোটাই বিচ্ছিন্ন। পরে স্বামীর লুঙ্গি ও জুতো দেখে লাশ শনাক্ত করি- বলে জানান আকলিমা।

তিনি আরও বলেন, আমার দুটি মেয়ে। কীভাবে এখন আমার সংসার চলবে। এতিম দুই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ আলী চৌধুরী বলেন, কয়টার দিকে কাটা পড়েছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরবেলায় চট্টগ্রামমুখী লেইনে এ ঘটনা ঘটে। ভোর থেকে চট্টগ্রামমুখী লেইনে বেশ কয়েকটি ট্রেন গিয়েছে। তাই কোন ট্রেনে কাটা পড়েছে তা বলা যাচ্ছে না। এ বিষয়ে রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১০

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১১

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১২

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৩

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৪

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

১৫

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

১৬

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

১৭

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১৮

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১৯

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

২০
X