কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরও বাড়ল

রাঙামাটি পার্বত্য জেলা সম্মেলন কক্ষে জেলা প্রশাসকসহ কর্মকর্তারা। ছবি : কালবেলা
রাঙামাটি পার্বত্য জেলা সম্মেলন কক্ষে জেলা প্রশাসকসহ কর্মকর্তারা। ছবি : কালবেলা

দক্ষিণ এশিয়ার কৃত্রিম জলধরায় পর্যাপ্ত পানি না হওয়ায় হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ানো হয়েছে।

রোববার (১৬ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভুঁইয়া, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আল মাহামুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটির বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রিপন মিয়া প্রমুখ।

কাপ্তাই হ্রদে প্রতি বছর মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে তিন মাস মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয়। এরই প্রেক্ষিতে এ বছর ১৯ এপ্রিল মধ্যরাত থেকে ১৮ জুলাই মধ্যরাত পর্যন্ত মাছ ধরা, বাজারজাতকরণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। কিন্তু হ্রদে পর্যাপ্ত পানি না হওয়ায় সে নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, সাধারণত কাপ্তাই হ্রদে মাছ শিকার যখন বন্ধ করা হয় তার চেয়েও বর্তমানে পানি কম। হ্রদে মাছের স্বাভাবিক বৃদ্ধি লক্ষ্যে আরও এক মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়াও জেলেদের জন্য বাড়তি এক মাসের খাদ্য শস্যের জন্য সরকারকে অবহতি করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ে

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১০

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১১

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১২

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৩

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৪

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৫

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৬

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৭

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৮

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৯

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

২০
X