দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৭:০২ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে একই পরিবারের চারজন নিহত

সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ। ছবি : কালবেলা
সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ব্যক্তিরা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের দিলবর নেছা (৫৫), তার পুত্রবধূ স্ত্রী শাহীনুর আক্তার (২৪), নাতনি সায়মা আক্তার (৬) ও রাইসা আক্তার (২)। শাহীনুরের স্বামী সৌদি আরব প্রবাসী।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে মহাসড়কের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিলেন এক শিশুসহ তিন নারী। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন নারীকে মৃত ঘোষণা করেন। তাদের সঙ্গে থাকা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে তারও মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে । ঘাতক বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X