দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০২:৪৮ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতে নামল স্বস্তির বৃষ্টি

চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছিল জনজীবনে। ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছিল জনজীবনে। ছবি : সংগৃহীত

টানা কয়েক দিনের দাবদাহের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছিল চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রার জেলা চুয়াডাঙ্গায়। বৃষ্টির জন্য দিনের বেলায় ইসতিসকার নামাজ পড়েন চুয়াডাঙ্গার মানুষ। আর রাতেই আবহাওয়ার পূর্বাভাস ছাড়া দেখা মেলে বৃষ্টির। মধ্যরাতের বৃষ্টিতে মানুষের জন্য বয়ে আনে প্রশান্তি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টা ১০মিনিটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় চুয়াডাঙ্গা। এ সময় বিদ্যুৎ চমকানোর সঙ্গে ছিল ঝড়-বাতাস। এ সময় ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, মঙ্গলবার রাত ১টা থেকে বিদ্যুৎ চমকানো শুরু হয়। বিদ্যুৎ চমকানোর ফলে আকাশ আলোকিত হয়ে ওঠে। এরপর শুরু হয় মেঘের গর্জন। রাত ১টা ১০মিনিটে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও রাতে হঠাৎ করেই বৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাত ১টা ৩০মিনিটে বৃষ্টি শেষ হয়। টানা কয়েক দিন চুয়াডাঙ্গায় তীব্র থেকে অতি তীব্র তাপদাহ চলমান ছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে এখানে। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১০

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১১

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১২

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৩

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৪

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৫

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৬

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৭

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৮

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৯

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

২০
X