চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

হোমিওপ্যাথিক চিকিৎসা মানুষের জন্য বড় সুযোগ : প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। ছবি : কালবেলা
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। ছবি : কালবেলা

হোমিওপ্যাথিক চিকিৎসা গরিব কিংবা সাধারণ মানুষের জন্য বিশাল একটি সুযোগ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, এটি আল্লাহর প্রদত্ত সুযোগ। আপনারা এই সুযোগ গ্রহণ করে গরিব মানুষের সেবার করার মানসিকতা নিয়ে কাজ করবেন। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন, পাশাপাশি আপনারাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে নগরের হোটেল সৈকতের পারকি হলে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসায় যা কিছু হয়েছে, এই সরকার করেছে। আপনাদের আরও যদি দাবি থেকে এগুলো আমাকে দিন, আমি প্রধানমন্ত্রীকে বলব। হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি যে আমার বিশ্বাস ও আস্থা রয়েছে, তা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি। আমি নিজেও এই চিকিৎসা গ্রহণ করি।

চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, হোমিওপ্যাথিক বইগুলো আপনাদের ভালো করে পড়তে হবে। এ ব্যাপারে ব্যাপক জ্ঞান রাখতে হবে। মাঝেমধ্যে দেখা যায় গ্রামগঞ্জে অনেকে অল্পস্বল্প লেখাপড়া করে চিকিৎসা করে, তারা হয়তো অনেক সময় সঠিকভাবে চিকিৎসা করতে পারেন না। যার কারণে পুরো হোমিওপ্যাথিক চিকিৎসার ওপর প্রভাব পড়ে। তাই এ বিষয়ে আপনাদের আরও সচেতন হতে হবে।

সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য এমএ লতিফ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য দিলোয়ারা ইউসুফ। এতে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদ চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক ডা. একেএম ফজলুল হক সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী, বিডিডিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ মো. ইফতেখার উদ্দিন, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের কন্ট্রোলার অব এক্সামিন মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানু. অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এসএএম রেজাউর রহিম, হোমিও হিতৈষী লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

১০

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১১

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

১২

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১৩

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

১৪

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

১৫

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

১৭

আওয়ামী লীগ নেতার বেধড়ক মারধরে আহত বিএনপি নেতা

১৮

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৯

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

২০
X