বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

দেশের মানুষের প্রধান চাওয়া সুষ্ঠু নির্বাচন : ইসি হাবিব

নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি : কালবেলা
নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের তাৎপর্য অনেক। দেশের মানুষের প্রধান চাওয়া সুষ্ঠু নির্বাচন। আর নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে দেশের মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। নির্বাচনে প্রভাব বিস্তারের কোনো প্রশ্নই আসে না।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

হাবিব খান বলেন, প্রত্যেক ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। আইনশৃঙ্খলার চাদরে ঘেরা থাকবে, কেউ কিছু করতে পারবে না। এ কমিশন যতদিন আছে, ততদিন ভোট ডাকাতি ও চুরির পুনরাবৃত্তি কোনোদিনই আর বাংলাদেশে হবে না।

ইসি বলেন, প্রার্থীরা যে অভিযোগ করছেন তার প্রমাণসহ লিখিত দিলে আমরা ব্যবস্থা নেব। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বিশ্বাসী। সবার জন্য সমান সুযোগ, কে কার প্রার্থী এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। নেতা, মন্ত্রী অথবা কর্মী আমাদের কাছে সব সমান। প্রশাসন সব সময় সবার জন্য সচেষ্ট। যদি কোনো কিছু হয়, সঙ্গে সঙ্গে সেই ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে আমরা আবার ভোট আয়োজন করব।

তিনি বলেন, মতবিনিময় সভায় প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমরা তাদের লিখিত আকারে রিটার্নিং কর্মকর্তাকে দিতে বলেছি। নির্বাচন সুষ্ঠু অবাধ ও সুন্দর পরিবেশে করতে আমরা কাজ করছি। আমরা আগের চেয়েও ভালো একটা নির্বাচন উপহার দেব। স্থানীয় সরকার নির্বাচনের তাৎপর্য অনেক। দেশের মানুষের প্রধান চাওয়া সুষ্ঠু নির্বাচন। আর নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে দেশের মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। সব প্রার্থীই আমাদের কাছে সমান। কাউকে ছোট বড় করে দেখার সুযোগ নেই। কেউ প্রভাব বিস্তার করতে চাইলে তাকে কঠোরভাবে দমন করা হবে। এ সময় সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনাও করেন তিনি।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান (বিপিএম-সেবা, পিপিএম বার), মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির (বিপিএম-সেবা, পিপিএম), জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম-সেবা), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনসহ উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X