কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ইসতিসকার নামাজ আদায়

কলাপাড়ায় মুসুল্লিরা ইসতিসকার নামাজ আদায় করছেন। ছবি : কালবেলা
কলাপাড়ায় মুসুল্লিরা ইসতিসকার নামাজ আদায় করছেন। ছবি : কালবেলা

তীব্র তাপপ্রবাহের সঙ্গে অসহনীয় রোদ আর গরমে উপকূলীয় অঞ্চল পটুয়াখালীর কলাপাড়ায় অতিষ্ঠ জনজীবন। তাপ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলা ইমাম-মোয়াজ্জিন কল্যাণ সমিতির উদ্যোগে খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে, কুয়াকাটার মুসল্লিয়াবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে ও আলীপুর কেন্দ্রীয় মসজিদ মাঠে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজ ও দোয়া পরিচালনা করেন খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. সাঈদুর রহমান। এ সময় বিভিন্ন বয়সের মুসল্লিরা নামাজে অংশ নেন।

ইসতিসকার নামাজে আলোচনা করেন, ইমাম সমিতির সভাপতি অধ্যাপক মাওলানা মো. মাসুম বিল্লাহ রুমী, সহসভাপতি মাওলানা মো. সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মো. ফেরদাউসুল হক গাজী, আলহাজ মাওলানা মো. জয়নুল আবেদীন, আলহাজ মাওলানা মো. ওয়ালিউল্লাহ, মাওলানা মো. নজরুল ইসলাম প্রমুখ।

নামাজ পড়তে আসা পৌর শহর সাধারণ সম্পাদক ডা. মাওলানা মো. শহিদুল ইসলাম বলেন, তীব্র গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। এ জন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।

নামাজ পড়ানো মাওলানা মো. সাঈদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে প্রচণ্ড তাপপ্রবাহ, তার ওপর বৃষ্টি নাই। এতে জনজীবন কষ্টে রয়েছে সেই সঙ্গে ফসল নষ্ট হচ্ছে। আমরা আজ বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে চাওয়া তিনি যেন আমাদের নামাজ ও দোয়া কবুল করেন। সেই সঙ্গে ইসলামি বিধিবিধান মেনে চলার বিষয়ে খুতবা দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X