সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১৮ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশ, সেই আ.লীগ নেতা কারাগারে

গ্রেপ্তার আ.লীগ নেতা আরাফাত রহমান। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আ.লীগ নেতা আরাফাত রহমান। ছবি : সংগৃহীত

কালবেলায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আ.লীগ ওই নেতার নাম আরাফাত রহমান। তিনি সলঙ্গা থানা আ.লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক। এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ এর সদস্যরা।

জানা যায়, গত বছরের ২৩ নভেম্বর সন্ত্রাসী হামলার অভিযোগে সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মো. হাসান আলী বাদী হয়ে আরাফাতসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত শেষে পুলিশ ইতোমধ্যে চার্জশিটও জমা দিয়েছে। শুক্রবার রাতে ওই মামলায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ছাড়াও আরাফাত রহমানের বিরুদ্ধে একাধিক মারামারির মামলা রয়েছে।

সলঙ্গা থানার ওসি মো. এনামুল হক জানান, রাতে আরাফাতকে গ্রেপ্তারের পর থানায় সোপর্দ করা হয়। শনিবার দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, সলঙ্গা থানাধীন পাঁচলিয়া হাটের ইজারা না পেয়ে গত ১৮ এপ্রিল সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে বেধড়ক মারপিট করে আওয়ামী লীগ নেতা আরাফাত রহমান। এ-সংক্রান্ত একটি সংবাদ কালবেলায় প্রকাশিত হয়। অপরদিকে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য আরাফাত রহমানের বিরুদ্ধে একের পর এক দলীয় নেতাকর্মীদের হামলা, হুমকি-ধমকি ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। সেই-সংক্রান্ত একটি ভিডিও কালবেলায় প্রচারিত হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়াই দল ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

১০

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

১৩

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

১৪

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

১৫

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

১৬

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

১৮

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১৯

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

২০
X