কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু

গাজীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা
গাজীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের সালনার টেকিবাড়ি এলাকায় চার বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।

রোববার (২৮ এপ্রিল) সকালে সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের সালনার টেকিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম।

মৃত মোছা. জান্নাতুল (৪) গাজীপুর সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের সালনার টেকিবাড়ি গ্রামের শাহজাহানের মেয়ে ও মাহিম (৪) গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার হরিচন্ডী গ্রামের শাহ্ আলমের ছেলে। শাহ আলম সালনার টেকিবাড়ি গ্রামের বুলবুল আহমেদের ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে গাজীপুরের ইপসা এলাকার একটি সোয়েটার কারখানায় কাজ করেন।

নিহত শিশু মাহিমের মামা মাসুদ রানা জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে সালনার টেকিবাড়ি এলাকার ভাড়া বাড়ি পাশে খেলছিল শিশু মাহিম ও জান্নাতুল। এ সময় তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মাথায় পানি ঠেলা হয়। অবস্থার উন্নতি না হলে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত শিশু জান্নাতুলের বাবা শাহজাহান জানান, বেলা ১১টা সাড়ে ১১টার দিকে আমি বাসায় বসে ছিলাম। হঠাৎ জান্নাতুল দৌড়ে এসে জানায় কুকুরের ভয়ে তারা দৌড়ে হাঁপিয়ে উঠেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই জান্নাতুল জ্ঞান হারিয়ে ফেলে। পরে জান্নাতুলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ রাত ১টার দিকে দাফন করা হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক হাসনিন জাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় মাহিম ও জান্নাতুলের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম বলেন, দুই শিশুর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসক প্রাথমিকভাবে বিষক্রিয়ায় কথা জানিয়েছেন। ওরা কিছু খেয়েছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X