কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০১:০৮ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
পদযাত্রা

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত শতাধিক

বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ছেন এক পুলিশ সদস্য। ছবি : কালবেলা
বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ছেন এক পুলিশ সদস্য। ছবি : কালবেলা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রা পালনের সময় পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ প্রায় শতাধিক লোকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের রথখলা এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।

সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে যান জেলা ও উপজেলার নেতাকর্মীরা। পরে দুপুর ১২টায় গুরুদয়াল কলেজ মাঠ থেকে জেলা বিএনপির ব্যানারে শান্তিপূর্ণভাবে পদযাত্রা বের হয়। শহরের আখড়া বাজার হয়ে ঈশা খাঁ রোডের রথখলা এলাকায় পৌঁছালে পুলিশ বিএনপির পদযাত্রায় বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে ধাপে ধাপে প্রায় ১ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্ণেল জানান, তিনিসহ ৮/১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তফা তাজবির, পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক শাহরিয়ার মুসা তানহা, নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান রয়েছেন। তারা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ছিল। পদযাত্রাটি রথখলা এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ নেতাকর্মীদের উদ্দেশ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মোস্তাক সরকার জানান, বিএনপির পদযাত্রাটি গুরুদয়াল কলেজ থেকে বের হয়ে শহরের রথখলা এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা ছিল। তারা রখখলা এলাকায় পৌঁছালে পূর্ব নির্ধারিত রথখলা মাঠে বিএপির নেতাকর্মীদের অবস্থান করতে বলা হয়। এ সময় বিনা উস্কানিতে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X