দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ইউএনওকে লিগ্যাল নোটিশ!

পটুয়াখালী জেলার ম্যাপ। ছবি : কালবেলা
পটুয়াখালী জেলার ম্যাপ। ছবি : কালবেলা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’ ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ করায় পটুয়াখালীর দুমকি উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদকে আইনি নোটিশ প্রদান করা হয়েছে। পটুয়াখালীর সিনিয়র সহকারী জজ আদালতে সিআর ৩৪০/২৩ মামলার বাদী মো. সিদ্দিকুর রহমানের পক্ষে অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বাদশা গত ২৫ এপ্রিল ওই আইনি নোটিশটি প্রদান করেন।

নোটিশে বলা হয়, সাবেক বাকেরগঞ্জ জেলা বর্তমানে পটুয়াখালীর দুমকি থানা, স্টেশন ও সাবরেজিস্ট্রার দুমকি জেএল নং ২৪, সিএস ৮১নং খতিয়ানের ৬৭৭ নং দাগে মোট জমি ২৫ শতাংশ রেকর্ডিও মালিক ময়মুনা বিবি। যার আরএস নং ১৮০, দাগ নং ১২২৬ রেকর্ডিও মালিক গয়জদ্দিন গং নোটিশদাতার পূর্ববর্তী ওই জমি এসএ ৪৬২ নং খতিয়ানে মথুরানাথ গং এর নামে অশুদ্ধমতে রেকর্ড হয়। এতে নোটিশ দাতা মো. সিদ্দিকুর রহমান গং পটুয়াখালীর সিনিয়র সহকারী জজ আদালতে মালিকানা স্বত্বে ৩৪০/২৩ মামলা দায়ের করেন। আদালত তপশিল বর্ণিত জমির স্থিতাবস্থার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়।

এ মামলায় সহকারী কমিশনার (ভূমি) দুমকি ও পটুয়াখালীর জেলা প্রশাসককে ২/৩ নম্বর বিবাদী করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মামলার বাদী সিদ্দিকুর রহমান ও তার ছেলে ফিরোজ আলমকে ইউএনও’র নিজ দপ্তরে ডেকে নিয়ে মোবাইল কোর্টের সাজা দিয়ে জেলে পাঠানোর হুমকি দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেন এবং মোবাইল ফোনে ভিডিও করেন। পরে জোরপূর্বক ‘মুক্তিযোদ্ধা ভবন’ ও এর সীমানা প্রাচীর নির্মাণ করেন।

আগামী ৩০ দিনের মধ্যে ওই স্বাক্ষরযুক্ত সাদা কাগজ ও মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ফুটেজ ফেরত দেওয়া না হলে তার (ইউএনও) বিরুদ্ধে ফৌজদারি, দেওয়ানি ও প্রশাসনিক ট্রাইব্যুনালসহ সরকারি কর্মচারীদের প্রচলিত নিয়মবিধি লঙ্ঘনের দায়ে আইনি পদক্ষেপ নেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বরত এসিল্যান্ড মো. শাহীন মাহমুদ বলেন, আদালতের নিষেধাজ্ঞা পেয়ে ঠিকাদারকে কাজ বন্ধের নির্দেশ দিয়েছি এবং লিগ্যাল নোটিশ প্রদানকারী আইনজীবীকেও বিষয়টি জানিয়ে দিয়েছি। পরে ঠিকাদার কাজ করেছে বলে আমার জানা নেই। হুমকি-ধমকির অভিযোগ সঠিক নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

জিম্বাবুয়ের কাছে সিরিজ হার, অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে লজ্জায় ডুবল বাংলাদেশ

অপচিকিৎসায় পঙ্গুত্বের ঝুঁকিতে একাধিক নারী ও শিশু, তদন্তে প্রশাসন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১০

পে-স্কেলে হঠাৎ পরিবর্তন, ইনক্রিমেন্ট থেকে বেতন- যা যা বদল হচ্ছে

১১

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ

১২

খুলনা জেলা কারাগার থেকে বন্দি পালানোর ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

১৩

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৪

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

১৫

বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত

১৬

চরমোনাই পীর / যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করার ‘প্রয়াস’ চালানো হচ্ছে 

১৭

সিলেটে নতুন ডিসি নিয়োগ

১৮

জলাবদ্ধতা মোকাবিলায় সব সংস্থার সমন্বয় জোরদারের নির্দেশ চসিক মেয়র শাহাদাতের

১৯

বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

২০
X