বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৭:৩৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

মাদারীপুরে পদযাত্রা করছে বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
মাদারীপুরে পদযাত্রা করছে বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে মাদারীপুরে জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টায় মাদারীপুর জজকোর্ট এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে মাদারীপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুলপদ্দি চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এরপর সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহানের পরিচালনায় অনুষ্ঠিত পদযাত্রায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মুরাদ, মাদারীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাড. শরীফ সাইফুল কবীর, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সি, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি আ. ওহাব মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, শিবচর উপজেলা বিএনপি নেত্রী নাদিয়া মিঠু চৌধুরী, ডাসার উপজেলা বিএনপি নেতা মো. আলাউদ্দিন মাস্টার, জেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক ব্যাপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব মো. কামরুল হাসান প্রমুখ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ পারভেজ বলেন, সমাবেশে মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে মাদারীপুরে আমরা ভবিষ্যতেও কেন্দ্র ঘোষিত সব কর্মসূচিতে সক্রিয় থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X