বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সখীপুর (টাংগাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে নিয়োগ পরীক্ষা

রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন প্রার্থীরা। ছবি : কালবেলা
রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন প্রার্থীরা। ছবি : কালবেলা

টাংগাইলের সখীপুরে বিএলএসচাষী উচ্চ বিদ্যালয়ে রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা চালিয়ে যাচ্ছিল কর্তৃপক্ষ। শনিবার (৪ মে) সন্ধ্যায় নিয়োগ কমিটি এ কার্যক্রম শুরু করে। পরে খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে পরীক্ষা স্থগিত করেন নিয়োগ কমিটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন কয়েকজন প্রার্থী। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষা শুরু হয় রাত ৮টায়। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা শুরু করেন কর্তৃপক্ষ। প্রার্থীদের আপত্তি থাকা সত্ত্বেও পরীক্ষা চালিয়ে যান কর্তৃপক্ষ। রাতে পরীক্ষা নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে সাংবাদিক উপস্থিত হলে পাঁচ মিনিটের মাথায় কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করেন।

বিদ্যালয়ের জমিদাতা আব্দুর রশিদ বলেন, রাতের আঁধারে নিয়োগ পরীক্ষা হচ্ছে কিন্তু আমরা এলাকাবাসী জানি না। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপন ভাই, তার বোন জামাই পরীক্ষা দিচ্ছেন। তাহলে বোঝেন পরীক্ষা কেমন হবে।

প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, আমার ভাই এবং বোন জামাই পরীক্ষা দিচ্ছেন তাই এ নিয়োগ পরীক্ষায় আমি কোনো দায়িত্ব পালন করছি না।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ বলেন, বিদ্যুৎবিভ্রাটের কারণে নিয়োগ পরীক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সব প্রার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জেলা প্রশাসকের প্রতিনিধি সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. আবুবকর সরকার বলেন, বিদ্যুৎ না থাকায় পরীক্ষা যথাসময়ে নেওয়া সম্ভব হয়নি। প্রার্থীদের মতামতের ভিত্তিতে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X