সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আমরা আ.লীগ ও শেখ হাসিনাকে চাই না : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : কালবেলা
কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : কালবেলা

আমরা আ.লীগ ও শেখ হাসিনাকে চাই না কিন্তু জয় বাংলা ও বঙ্গবন্ধুকে চাই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শনিবার (৬ সেপ্টেম্বর) পৌরসভার খান মার্কেটে অবস্থিত দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধকে গালি দিলে যেমন বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয় তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা তাকে নিয়ে আওয়ামী লীগ হাজার কথা বলতে পারে তাকে নিয়ে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। জিয়াউর রহমান আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ মেনে যারা রাজনীতি করবেন আমরা তাদের সঙ্গে আছি।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আ. ছবুর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী, উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ মিয়া উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম সাফি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১০

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১১

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১২

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৪

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৫

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৬

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৯

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

২০
X