নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৪:৫৩ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘টিআর প্রকল্পে অনিয়ম-দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না’

প্রথম কিস্তির ট্রেজারি বিল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অ্যাড. ওমর ফারুক সুমন। ছবি : কালবেলা
প্রথম কিস্তির ট্রেজারি বিল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অ্যাড. ওমর ফারুক সুমন। ছবি : কালবেলা

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি অ্যাড. ওমর ফারুক সুমন বলেছেন, আমার নির্বাচনী এলাকায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্প বরাদ্দের সব টাকায় শতভাগ কাজ করতে হবে। টিআর প্রকল্পের কাজে কেউ অনিয়ম-দুর্নীতি করলে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (৬ মে) রাণীনগর উপজেলা প্রশাসন আয়োজিত প্রথম কিস্তির ট্রেজারি বিল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ২০২৩-২৪ অর্থবছরে নির্বাচনী এলাকাভিত্তিক ৩য় পর্যায়ের টিআর কর্মসূচির আওতায় রাণীনগরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাস্তা সংস্কারসহ মোট ৫৩টি প্রকল্পের ৩৫ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থের প্রথম কিস্তির ট্রেজারি বিল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সুমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার নির্বাচনী এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দিয়েছেন। আমি সেই টাকা স্বচ্ছতার ভিত্তিতে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিতরণ করছি। যে কাজের জন্য আপনাদের বরাদ্দ দেওয়া হয়েছে সেই প্রকল্প আপনাদের শতভাগ বাস্তবায়ন করতে হবে। আমি সেই কাজ সরেজমিনে গিয়ে দেখব। এতে কোনো অনিয়ম-দুর্নীতি পাওয়া গেলে বরাদ্দপ্রাপ্ত প্রকল্পের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

রাণীনগর ইউএনও উম্মে তাবাসসুমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ দুলু। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

১০

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

১১

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

১২

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

১৩

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১৪

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১৫

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১৬

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৭

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৮

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৯

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

২০
X