ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আমদানির খবরে পেঁয়াজ কেজিতে কমলো ১০ টাকা

আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম। ছবি : কালবেলা
আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম। ছবি : কালবেলা

ভারত থেকে আমদানির খবরে এক দিনের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ীতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। প্রকারভেদে ৭০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে।

সোমবার (৬ মে) সকালে ফুলবাড়ী পৌরসভার সবজি বাজার ঘুরে দেখা যায়, হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে বাজারে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম। রোববার (৫ মে) যে পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছিল ৭০ টাকা কেজি দরে, সোমবার (৬ মে) তা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে।

বাজারে পেঁয়াজ কিনতে আসা হোটেল ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, এক মাস আগেও পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা কেজি। তা বেড়ে ৭০ টাকা কেজি হয়েছিল। রোববারও ৭০ টাকায় পেঁয়াজ কিনেছিলেন। সোমবার তা কিনেছেন ৬০ টাকা কেজি দরে।

ফুলবাড়ী পৌর বাজারের পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী মিহির চন্দ্র, বিধান চন্দ্র, তুহিন হোসেন ও হামিদুল ইসলাম জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির খরবে পেঁয়াজের মোকামে দাম কমতে শুরু করেছে। এজন্য ৭০ টাকা কেজির পেঁয়াজ ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ভারত থেকে পুরোদমে পেঁয়াজ আদমানি শুরু হলে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

ইউএনও মীর মো. আল কামাহ্‌ তমাল জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে বাজার মনিটরিং করা হচ্ছে যাতে কেউ অযাচিতভাবে কোনো পণ্যের দাম বাড়াতে না পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে আনল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১০

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১২

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

১৩

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৪

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১৫

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৭

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৮

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৯

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

২০
X