নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

ভোটের একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন সব পদে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৬ মে) জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বুধবার (৮ মে)। এজন্য কমিশন সব প্রস্তুতি গ্রহণ করেন। কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালেহা বেগম পলি উপজেলার রায়কোট উত্তর ইউপির সংরক্ষিত মহিলা মেম্বারের দায়িত্ব হস্তান্তর না করে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রায়ের বিরুদ্ধে গত ২৫ এপ্রিল হাইকোর্টে পলি আপিল করলে আদালত তার মনোয়নপত্রটি বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের আদেশ প্রদান করেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিল বিভাগ আপিল করলে তা বাতিল করে আদালত। তাই নাঙ্গলকোট উপজেলা পরিষদ এর সাধারণ নির্বাচনের সব পদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত হওয়ার চিঠি মেইলে পাওয়া গেছে। পরে রাত ১১টার দিকে নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান তিনজন, ভাইস চেয়ারম্যান তিনজন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন নির্বাচন করবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১০

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১১

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১২

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৩

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৪

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৫

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৬

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৮

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৯

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

২০
X