চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

৭ সন্তানের ফেলে যাওয়া জামালকে বেওয়ারিশ হিসেবে দাফন

চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে অর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায় মারা যান জামাল মোল্লা। ছবি : কালবেলা
চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে অর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায় মারা যান জামাল মোল্লা। ছবি : কালবেলা

চাঁদপুর মতলব উত্তরের মোহনপুরের বাসিন্দা জামাল মোল্লার ৭ সন্তান। তার সন্তানরা কয়েক মাস আগে চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে খোলা আকাশের নিচে তাকে রেখে চলে যায়। এরপর সেখানেই অর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায় ও তীব্র গরমে কষ্টের মধ্য দিয়ে মারা যান জামাল মোল্লা।

বুধবার (৮ মে) দুপুরে রেলওয়ে থানার ওসি মো. মাসুদ আলম তার দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৪ মে) রাত ১টায় রেলওয়ে কোর্ট স্টেশনে মারা যান জামাল মোল্লা।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে কোর্ট স্টেশনে অবস্থানকালে জামাল মোল্লা নিজের নাম ও পরিবারের বিভিন্ন তথ্য জানিয়েছিলেন। তার বয়স ৮০ বছর। তিনি চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর এলাকার বাসিন্দা। এখানে তার সন্তানরা তাকে এখানে রেখে চলে গিয়েছিল।

তারা আরও জানান, তার পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে। তাদের বিয়ে দিয়েছেন তিনি। এক সময় তিনি মোহনপুরে ভালো ব্যবসায়ী ছিলেন এবং ছেলেদের নিয়ে সে ব্যবসা পরিচালনা করতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই ছেলে-মেয়েরাই তার অসুস্থতার সুযোগ নিয়ে বাড়ি, ঘরসহ সকল সম্পত্তি লিখে নিয়ে তাকে ফেলে রেখে যায়। তার স্ত্রী আছে কি না তা জানতে চাইলে কোনো কিছু না বলে তিনি সবসময় শুধু চুপ করে সবার মুখের দিকে তাকিয়ে থাকতেন।

চাঁদপুর রেলওয়ে থানার ওসি মো. মাসুদ আলম বলেন, মরার পরেও তিন দিন বৃদ্ধার স্বজনদের খোঁজ পাইনি। পরে বেওয়ারিশ লাশ হিসেবে তাকে দাফন করল আঞ্জুমানে মুফিদুল ইসলাম সংস্থা। ওনার মৃত্যুর বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১০

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১১

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১২

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৩

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৪

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৫

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৬

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৭

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৮

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৯

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

২০
X