বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

মৃত মো. রেজাউল ইসলাম তপু। ছবি : কালবেলা
মৃত মো. রেজাউল ইসলাম তপু। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্মাণাধীন ঘরে বিদ্যুৎস্পর্শে মো. রেজাউল ইসলাম তপু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত তপু চৌদ্দগ্রাম পৌরসভাধীন লক্ষ্মীপুর গ্রামের জামে মসজিদপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছোট ছেলে। তিনি চৌদ্দগ্রাম আল-নূর হাসাপাতালে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচাতো ভাই সাংবাদিক আব্দুর রব লাভলু।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় নির্মাণাধীন ঘরের কাঁচা দেয়ালে মোটরপাইপ দিয়ে পানি দিচ্ছিলেন তপু। এ সময় পানি ছিটকে ঘরের বৈদ্যুতিক সুইচবোর্ড ভিজে যায় ও ঘরের মেঝেতে পানি জমে থাকে। পরে পানি দেওয়া শেষ হলে তপু ওই ঘরের একটি কক্ষের জ্বলন্ত বৈদ্যুতিক বাতি বন্ধ করতে সুইচবোর্ডে হাত দেওয়ায় বিদ্যুৎস্পর্শ হন। ঘরের মেঝেতে পানি জমে থাকায় বৈদ্যুতিক শর্টের ফলে তিনি দীর্ঘক্ষণ সুইচবোর্ডের সঙ্গে আটকে থাকেন।

আরও জানা যায়, পরে ঘরের মেইন সুইচ বন্ধ করে ওই ঘরে কর্মরত রাজমিস্ত্রিরাসহ পরিবারের লোকজন উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের জানাজা বুধবার বাদ আসর চৌদ্দগ্রাম পৌরসভাধীন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

১০

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

১১

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

১৩

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

১৪

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

১৫

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

১৬

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

১৭

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১৮

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১৯

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

২০
X