চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১০:৪০ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে জুয়েলের বাড়িতে ২ সন্তানের জননীর অনশন

অনশনরত গৃহবধূ। ছবি : সংগৃহীত
অনশনরত গৃহবধূ। ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাশনে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশন করছেন দুই সন্তানের মা।

সোমবার (৬ মে) থেকে শশিভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রেমিক জুয়েলের বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা। এ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত জুয়েল।

প্রেমিক জুয়েল একই ওয়ার্ডের আবুল কাশেম মিয়ার ছেলে। সে ঢাকা সরকারি তিতুমীর কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত বলে জানা গেছে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, প্রায় তিন বছর ধরে জুয়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় জুয়েল তার বাসায় আসা-যাওয়া করত। রোববার গৃহবধূর স্বামী নদীতে মাছ ধরা শেষে গভীর রাতে নিজ বাড়ি ফিরলে অভিযুক্ত জুয়েলকে হাতেনাতে আটক করে। পরে কৌশলে পালিয়ে যায় সে। এ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর স্বামী তাকে ঘর থেকে তাড়িয়ে দিলে সোমবার দুপুরে প্রেমিক জুয়েলের বাড়িতে অবস্থান নেন।

গৃহবধূ অভিযোগ করে জানান, জুয়েলের জন্য তার সংসার ভেঙেছে। এখন তাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই।

এ বিষয়ে অভিযুক্ত জুয়েলের বাবা আবুল কাশেম মিয়া বাবে জানান, আমার কোনো ছেলে সন্তান নেই। আমি জুয়েলকে নিদাবি দিয়ে দিয়েছি। তার যা ইচ্ছা তাই করুক।

১৪নং জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দীন হাওলাদার বলেন, এটি সমাধানের জন্য উভয় পরিবারের অভিভাবক আমার কাছে এসে সমাধান চেয়েছে। যেহেতু জুয়েল পলাতক সেহেতু তার অনুপস্থিতিতে কোনো সমাধানই কার্যকর হবে বলে আমার মনে হয় না। তাই এর কোনো সমাধানই আমার কাছে নেই।

অভিযুক্ত জুয়েল পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

শশীভূষণ থানার ওসি মো. এনামুল হক জানান, অনশনের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X