কামারখন্দ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১২:২৯ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ছাত্রীদের উত্ত্যক্ত ও শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড

সাজাপ্রাপ্ত হাফিজুল ইসলাম। ছবি : কালবেলা
সাজাপ্রাপ্ত হাফিজুল ইসলাম। ছবি : কালবেলা

মাধ্যমিকের নবম ও দশম শ্রেণিতে পড়ুয়া দুই ছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির দায়ে সিরাজগঞ্জের কামারখন্দে হাফিজুল ইসলাম (২৪) নামে এক যুবককে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় তাকে সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা।

কারাদণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম উপজেলার পাইকোশা গ্রামের আলম সরকারের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা জানান, কোনাবাড়ি আবু ইসহাক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী দুপুরে বাড়িতে টিফিনের খাবার খেতে যাওয়ার সময় বখাটে যুবক হাফিজুল তার ভাড়া বাড়ির জানালা দিয়ে ওই ছাত্রীকে ডাক দেয় এবং সে বলে তার কক্ষে সে একটা সমস্যায় পড়েছে। পরে ওই স্কুলছাত্রী হাফিজুলের মতলব টের পেয়ে বাড়ির ফটক দিয়ে অপর এক ভাড়াটিয়াকে বিষয়টি জানিয়ে বাড়ি চলে যায়। অপরদিকে স্কুল শেষে বাড়ি ফেরার পথে একই স্কুলের নবম শ্রেণিতে পড়ুয়া আরেক ছাত্রীকে অটোভ্যানে শ্লীলতাহানির চেষ্টা করে হাফিজুল।

ইউএনও আরও জানান, এ ঘটনায় স্থানীয়রা বখাটে যুবক হাফিজুলকে আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত ও শ্লীলতাহানির দায়ে যুবক হাফিজুলকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে পুলিশের মাধ্যমে রাতে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X