কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে আগুনে পুড়ল ৫ গরু, সর্বস্বান্ত খামারি

সিরাজগঞ্জের কামারখন্দে কৃষকের গোয়ালঘরে অগ্নিকাণ্ডে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের কামারখন্দে কৃষকের গোয়ালঘরে অগ্নিকাণ্ডে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দে মধ্যরাতে অগ্নিদগ্ধ হয়ে কৃষকের গোয়ালঘরে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক হলেন—রসুলপুর গ্রামের আখের আকন্দের ছেলে আব্দুর রাজ্জাক ও তার ভাই আসাদুজ্জামান।

প্রতিবেশী নাজমুল আলম জানান, দুই ভাইয়ের মোট পাঁচটি গরু পুড়ে মারা গেছে এবং দুটি গরু আহত হয়েছে। গোয়ালঘরসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ১০-১২ লাখ টাকা বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগী খামারি আব্দুর রাজ্জাক জানান, আমার খামারে ৭টি গরু ছিল। এর মধ্যে ৫টি গাভী, এটি বাছুর ও একটি ষাঁড় গরু ছিল। তার মধ্যে ৪টি গাভী গর্ভবতী ছিল। অগ্নিকাণ্ডে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এর মধ্যে ৩টি গর্ভবতী গাভী, একটি ষাঁড় ও একটি বাছুর ছিল। সব মিলিয়ে আমার ১২-১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লেগে আমরা দুই ভাই একেবারে নিঃস্ব হয়ে গেলাম।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসান আলী বলেন, রাতের ঘটনায় খবর পেয়ে দুটি ইউনিট ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপাশা হোসাইন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের কাছ থেকে তথ্য সাপেক্ষে ক্ষতির পরিমাণ ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে সহায়তা আসলে ক্ষতিগ্রস্ত খামারিকে প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X