রাঙামাটি ও কাপ্তাই প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৩:১৭ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাইয়ে ছাত্রাবাস থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) কাপ্তাইয়ের ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে শেখ সাদিকুর রহমান (২৪) নামে আহত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ সাদিকুর রহমান কাপ্তাই বিএসপিআইর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের পঞ্চম পর্বের ছাত্র এবং ময়মনসিংহ জেলার পাগলা থানার দিগলবাহা গ্রামের শাহাব উদ্দীনের ছেলে।

জানা যায়, নিহত ওই শিক্ষার্থী গত ১৬ জুলাই বেলা ১২টায় প্রতিষ্ঠানটির আবাসিক ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন : সাপের ছোবলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

এ বিষয়ে বিএসপিআইয়ের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শেখ সাদিকুর ছাত্রাবাসের দোতলার রেলিংয়ে বসা অবস্থায় মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুদিন পর তার মৃত্যু হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরে আলম জানান, আমরা শুনেছি ওই শিক্ষার্থী ছাত্রাবাসের দোতলায় উঠে নিমগাছের ঢাল কাটতে গিয়ে পেছন থেকে নিচে পড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X