কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৩:৫৩ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সিইসি শেখ হাসিনার মুখে কথা বলে : রিজভী

বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

শেখ হাসিনা যা বলেন প্রধান নির্বাচন কমিশনার তাই ঘোষণা দেন- এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনার অধীনে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। তাই আগামীতে নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়।’

মঙ্গলবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির এক দফা দাবিতে ডাকা পদযাত্রায় সারা দেশে পুলিশ ও বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় বগুড়ায় সংবাদ সম্মেলন করেছেন তিনি।

আরও পড়ুন : আ.লীগ জনগণের সরকার, এ দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে : মঈন খান

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ঐতিহ্যতে কখনো গণতান্ত্রিক সংস্কৃতি ছিল না। যখনই তারা ক্ষমতায় এসেছে, তখনই গণতন্ত্রকে হত্যা করেছে। সব দল বন্ধ করে একদলীয় শাসনের মাধ্যমে বাকশাল কায়েম করেছে। মানুষের ভিন্নমত প্রকাশের অধিকার আওয়ামী লীগ বন্ধ করেছে। ১৯৭৫ এর মতোই নতুন কায়দায় ও আঙ্গিকে তারা বাকশাল কায়েম করেছে। শুধু ওরাই কথা বলবে, আর কেউ কথা বলতে পারবে না।’

রিজভী বলেন, ‘বগুড়ায় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ইয়াকুবিয়া স্কুলের ছাত্রীদের শ্বাসরোধ করার চেষ্টা করেছে। শুধু পুলিশের জন্য আমাদের কোমলমতি মেয়েদের হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তারা এত বড় কাপুরুষ নিরীহ মাসুম বাচ্চা মেয়েদের পর্যন্ত ছাড়েনি।’

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘সারা দেশে বিএনপির বিরুদ্ধে আওয়ামী চেতনার পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। বগুড়ায় তা ভয়াবহ ও নজিরবিহীন। শত শত নেতাকর্মী আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গ্রেপ্তার আতঙ্ক নিয়ে তাদের চিকিৎসা নিতে হচ্ছে।’

হিরো আলমকে উদ্দেশ করে দলটির শীর্ষ এই নেতা বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধশিক্ষিত-গরিব ছেলে নির্বাচন করেছে। আওয়ামী লীগ কত বড় কাপুরুষ, তারা হিরো আলমের ওপরে হামলা চালিয়েছে। শেখ হাসিনা যা বলেন প্রধান নির্বাচন কমিশনার তাই ঘোষণা দেন।’

সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টোররুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১১

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১২

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৩

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৪

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৫

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৬

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৭

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৮

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৯

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

২০
X