কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৭:৫২ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ জনগণের সরকার, এ দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে : মঈন খান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ নিজেদের জনগণের সরকার বলে যে দাবি করে, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার গাবতলীতে এক দফা দাবি আদায়ে বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, এক দফা আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তখনই সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সরকার বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি, প্রশাসন ধ্বংস করেছে। সবকিছু ধ্বংস করে লুটপাট করে খাচ্ছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজপথে আন্দোলনের মাধ্যমে মুক্ত করে আনা হবে বলেও এ সময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ড. মঈন খান।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X