মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১১:১৫ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ছুরিকাঘাতে যুবক খুন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাগেরহাটের মোরেলগঞ্জে আল ইমরান খান (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের আমতলা নামক স্থানে ইজিবাইক চালক আহাদ শেখ তার বুকে ছুরিকাঘাত করে।

স্থানীয়রা তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. নিশাত তাসনিম তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান খান পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চরণী পর্তাশী গ্রামের মো. সামাদ খানের ছেলে।

জানা গেছে, আল ইমরান খান একটি ভ্যানে করে কিছু সুপারি বিক্রির জন্য মোরেলগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময় বলইবুনিয়া গ্রামের সেলিম শেখের ছেলে ইজিবাইক চালক আহাদ শেখের সঙ্গে তুচ্ছ ঘটনায় তর্ক হয়। একপর্যায়ে আহাদ শেখ আল ইমরানের বুকে ছুরিকাঘাত করে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছুরিকাঘাতে আহত এক যুবক বাগেরহাট সদর হাসপাতালে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পৌঁছেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১০

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১১

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১২

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৩

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৪

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৫

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৭

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৮

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৯

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

২০
X