কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

লালমনিরহাট কালীগঞ্জে তিস্তা নদীতে চার বন্ধু মিলে গোসল করতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সির বাজার তিস্তা পাড়ের এ ঘটনা ঘটে।

মৃত ওই কিশোরের নাম জিহাদ মিয়া (১৩)। সে উপজেলার কাশিরাম গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয়রা বলেন, বিকেলের দিকে বাড়িতে না জানিয়ে চার বন্ধুর সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে যান জিহাদ। গোসল করে সবাই ফিরলেও জিহাদের সন্ধান পাননি তার বন্ধুরা। স্থানীয় লোকজনের সহায়তায় অনেক সময় ধরে খোঁজাখুঁজির পরে জিহাদকে অচেতন অবস্থায় পান। পরে তাৎক্ষণিকভাবে পানি থেকে তাকে তুলে হাসপাতালে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, পরিবারের নিকট নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

১০

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১১

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১২

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১৩

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৪

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৫

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৬

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৭

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৮

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৯

আসামি ধরতে টিনের চালে পুলিশ

২০
X