মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার সাড়ে ৮ বিঘা জমির ফসল কাটল দুর্বৃত্তরা

মেহেরপুরের মুজিবনগরে ক্ষেতের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
মেহেরপুরের মুজিবনগরে ক্ষেতের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

মেহেরপুরের মুজিবনগরে এক আওয়ামী লীগ নেতার সাড়ে আট বিঘা জমির অসংখ্য ফলের গাছ ও ফসল কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ মে) রাতে মহাজনপুর ইউনিয়নের নীলজাবার এলাকায় এ ঘটনা ঘটে।

ওই নেতার নাম গোলাম মোস্তফা। তিনি মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। এতে ১২-১৩ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এ নেতা।

এলাকাবাসীর ধারণা, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী আমাম হোসেনের পক্ষে কাজ করেছিলেন গোলাম মোস্তফা। এ জন্য প্রতিপক্ষের লোকজন তার জমির এসব গাছ নষ্ট করেছে।

এ বিষয়ে গোলাম মোস্তফা বলেন, গ্রামের নীলজাবার মাঠে আমার চার বিঘা জমিতে কলা, দুই বিঘা জমিতে পেঁপে এবং আড়াই বিঘা জমিতে ফুলকপি ছিল। কয়েক দিনের মধ্যে এসব ফসল সংগ্রহের অপেক্ষায় ছিলেন তিনি। এর মধ্যে গতকাল রাতে ক্ষেতের প্রায় সব কলা ও পেঁপে গাছ এবং আড়াই বিঘা জমির বাঁধা কপি কেটে ফেলে যায় দুর্বৃত্তরা। এতে তিনি অসহায় হয়ে পড়েছেন। রাজনৈতিক শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন তার ফসল তছরুপ করেছে বলে ধারণা গোলাম মোস্তফার।

মুজিবনগর থানার ওসি উজ্জল দত্ত জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ফসল বিনষ্টকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১০

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১১

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১২

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৩

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৪

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৬

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৭

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৮

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৯

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

২০
X