শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
মো. হাছান, মনোহরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৪:৪৯ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় শতাধিক পরিবারের দখলে সরকারি খাল

সরকারি খাল দখল করে গড়ে তোলা হয়েছে ভবন। ছবি : কালবেলা
সরকারি খাল দখল করে গড়ে তোলা হয়েছে ভবন। ছবি : কালবেলা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ঝলম দক্ষিণ ইউনিয়ন ঝলম গ্রামের ডাকাতিয়া নদী সংযুক্ত খালটি এখন অস্তিত্ব সংকটে। খালটি এক কিলোমিটারজুড়ে ভূমিদস্যুদের দখলে। খাল দখল করে কেউ বেঁধেছে চলাচলের ব্যক্তিগত রাস্তা আবার কেউ আরসিসি পিলার করে ফাউন্ডেশন নিয়ে বেঁধেছে বাড়ি ও দোকানঘর। এ এলাকায় যেন খাল দখল করার প্রতিযোগিতা চলছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ঝলম দক্ষিণ ইউনিয়ন ঝলম গ্রামের দক্ষিণে চলে গেছে মনোহরগঞ্জ থানার রাস্তা। রাস্তার উত্তর পাশে দিয়ে বয়ে গেছে সরকারি খাল। এ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র ব্যবস্থা খালটি। কয়েক বছর থেকে গ্রামের কিছু প্রভাবশালী মহল খালটি অবৈধভাবে দখল করে নির্মাণ করছে বসতবাড়ি, ব্যক্তিগত চলার রাস্তা ও দোকানঘর। এভাবে খালটি দখল করে আছে গ্রামের শতাধিক পরিবার। স্থানীয়রা প্রশাসনকে মৌখিকভাবে অবগত করিলেও এ বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

আরও পড়ুন : রাস্তায় জলাবদ্ধতা যত্রতত্র আবর্জনা

ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রতন কুমার দেববর্মার নিকট জানতে চাইলে তিনি বলেন, খালটি দখল করার বিষয়ে আমাকে অনেকে অবগত করেছে। ইতোমধ্যে অবৈধভাবে খাল দখলকারীদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছে।

খাল দখলের বিষয়ে ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার (হিরন) জানান, আমরা ছোটবেলা থেকে ডাকাতিয়া নদীর সঙ্গে সংযুক্ত ও উন্মুক্ত দেখেছি এ খালটি। যদি কেউ খালটি দখল করে গ্রামের পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে। আমি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসানের নিকট জানতে চাইলে তিনি জানান, অবৈধ খাল দখলদারদের নামের তালিকা করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। অতি শিগগিরই অবৈধ খাল দখলদারদে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১০

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১১

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১২

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৩

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৪

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৫

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৬

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৭

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৮

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৯

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X