মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৪:৩৪ পিএম
আপডেট : ২০ মে ২০২৪, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী, হাসপাতালে পুলিশ কর্মকর্তা

আহত পুলিশ কর্মকর্তা আরিফ হাসান। ছবি : কালবেলা
আহত পুলিশ কর্মকর্তা আরিফ হাসান। ছবি : কালবেলা

ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় হাফিজা আক্তার তানিয়া (৩০) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী মারা গেছেন। এতে আহত হয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। রোববার (১৯ মে) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাদুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়ার স্বামী আরিফ হাসান ধানমন্ডি থানায় এসআই হিসেবে কর্মরত।

সোমবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী।

পুলিশ জানায়, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঢাকা ফিরছিলেন এসআই আরিফ হাসান। মহাসড়কের সাভারের জাদুরচর এলাকায় পৌঁছলে একটি গাড়ি পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তারা আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তানিয়াকে মৃত ঘোষণা করেন।

আহত আরিফের বরাত দিয়ে তার ছোট ভাই মো. তারেক হোসেন জানান, স্ত্রীকে নিয়ে ঢাকায় ফেরার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে আরিফের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তারা সড়কে ছিটকে পড়ে। প্রাইভেটকারটি তানিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক ইউসুফ আলী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তানিয়া মারা যান। বর্তমানে আরিফ চিকিৎসাধীন আছেন।

সাভার হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় এসআই আরিফ হাসানের স্ত্রী তানিয়া মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশ কর্মকর্তার বাড়ি বরিশালের বাবুগঞ্জে কিন্তু কর্মসূত্রে তিনি ঢাকায় থাকতেন। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা এখনো জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১০

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১১

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১২

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৫

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৬

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৭

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৮

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৯

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

২০
X