আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ‘নো হেলমেট, নো ফুয়েল’ তদারকি করছে পুলিশ

ফিলিং স্টেশনে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রমের ব্যানার টাঙিয়ে দেয় পুলিশ। ছবি : কালবেলা
ফিলিং স্টেশনে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রমের ব্যানার টাঙিয়ে দেয় পুলিশ। ছবি : কালবেলা

দেশব্যাপী শুরু হয়েছে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম। পুলিশ কর্মকর্তারা বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে চালাচ্ছেন সচেতনতামূলক প্রচার। সারা দেশের মতো ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে নেমেছে বগুড়ার আদমদীঘি থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনসহ পৌর শহরের মেসার্স অনিকা ফিলিং স্টেশনে ব্যানার টাঙিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ ও ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী নিজ হাতে ‘হেলমেট নেই, জ্বালানি নেই’ এমন সচেতনতামূলক ব্যানার ওই পেট্রোল পাম্পে লাগিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অনিকা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী, থানার পুলিশ সদস্যসহ অনেকে।

কার্যক্রম শুরুর পর তেল নিতে আসা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের তেল ছাড়া পাঠিয়ে দেওয়া হয়। আর যাদের মাথায় হেলমেট ছিল তাদেরকে পরামর্শমূলক উপদেশ দেওয়া হয় এবং তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ওসি রাজেশ।

ওসি বলেন, যারা মোটরসাইকেল চালায়, হেলমেট তাদের জন্য খুব জরুরি। তাই পেট্রোল পাম্পগুলোতে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার টাঙানো হয়েছে। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আর জ্বালানি না পেলে কেউ মোটরসাইকেল চালাতে পারবে না। ফলে সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেকটা কমে যাবে। পাশাপাশি আমাদের এ অভিযান চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X