মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

প্রতিপক্ষের হামলায় আহত হয়ে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ইলিয়াস আহমেদের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
প্রতিপক্ষের হামলায় আহত হয়ে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ইলিয়াস আহমেদের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

রাজশাহীর বাগমারায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ইলিয়াস আহমেদ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ইলিয়াস উপজেলার গণিপুর ইউনিয়নের মাঝি গ্রামের মৃত সাজেদুর রহমানের বড় ছেলে। এর আগে গত ১৪ মে বিকেলে উপজেলার আমতলী মোড়ে মোটরসাইকেল রোধ করে পূর্বপরিকল্পনা অনুযায়ী তার ওপর প্রতিপক্ষরা হামলা চালালে তিনি গুরুতর আহত হন।

নিহতের স্বজনদের দাবি, জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে ইলিয়াসকে হত্যা করা হয়েছে। ওইদিন বিকেলে আমতলী বাজারে যাওয়ার জন্য বের হলে মোটরসাইকেল রোধ করে তাকে এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এই হামলার নেতৃত্ব দেন তার ফুপাশ্বশুর আইনুল হকসহ আরও ৭-৮ জন।

এরপর ঘটনাস্থল থেকে ইলিয়াসকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (২৪ মে) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইলিয়াস।

এ বিষয়ে বাগমারা থানার ওসি (তদন্ত) সোহেব খান বলেন, গত ১৪ মে মারামারির ঘটনায় থানায় একটি মামলা হয়। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে। ৬ জন আসামি জামিনে আছে। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X