গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৫:২৫ এএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে তিতাসের অভিযান, ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অভিযানে ৫ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী বাস স্ট্যান্ড হতে হোসেন্দী ইকোনমিক জোন পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বিস্তৃত ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ওই সব এলাকাগুলো হল জামালদী, লস্করদী, ভবানিপুর, নতুন চর, হোসেন্দী বাজারসহ আর কয়েকটি এলাকায় অবৈধ লাইন ছিল।

এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সর্বসাধারণের মাঝে সতর্কতা মূলক লিফলেট বিতরণ করেন।

তিতাস গ্যাসের মেঘনা ঘাট আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাস বলেন, জামালদী বাস স্ট্যান্ড থেকে হোসেন্দী ইকোনমিক পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা প্রশাসনের সহয়তায় প্রায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। হোসেন্দী ইউনিয়নের সব জনগণকে অনুরোধ করব অবৈধ গ্যাস সংযোগ যেন না নেয়। গ্যাস খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। এটা রক্ষার দায়িত্ব সবার। আসুন আমরা অবৈধ গ্যাসকে না বলি।

তিনি আরও বলেন, আমরা আপাতত বৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করছি না। তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যেসব এলাকায় বৈধ লাইন থেকে অবৈধ লাইন বেশি আছে সেসব এলাকায় বৈধ অবৈধ সব সংযোগ বিছিন্ন করতে।

এছাড়াও আরও উপস্থিত আ বি বি সোনারগাঁও ডিজিএম সুরুজ আলম, সহকারী প্রকৌশলী নাজমুল হাসান নয়ন সোনারগাঁও, উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X