নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
নোয়াখালী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে মো. মান্না (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মান্না উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের মোক্তার বাড়ির নবীর উদ্দিনের ছেলে।

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জোয়ারের স্রোতে রাস্তা ভেঙে গভীর গর্ত তৈরি হয়। শিশু মান্না আশ্রয়কেন্দ্র থেকে ফেরার পথে সড়কের ওই গভীর গর্তে পড়ে পানিতে ডুবে মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯টি গ্রাম জোয়ারের পানি ও টানা বর্ষণে ডুবে যায়। এতে স্থানীয়রা মানুষের পাকা ভবনে আশ্রয় নেয়। মান্না ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ওই আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। পরে মঙ্গলবার সকালে দিকে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত রাস্তার গর্তে পড়ে গেলে শিশু মান্নার মৃত্যু হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীষ চাকমা বলেন, শিশুটি নরমালি পানিতে পড়ে মারা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১০

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১১

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১২

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৩

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৪

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৫

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৭

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৮

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৯

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

২০
X