কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৬:৪৬ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশকে কামড় দিয়ে পালাল মাদক কারবারি

কিশোরগঞ্জ থানা, নীলফামারী। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ থানা, নীলফামারী। ছবি : কালবেলা

নীলফামারীর কিশোরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হাতকড়াসহ মাদক কারবারি সাইদুল ইসলামের পলায়নের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে কিশোরগঞ্জ থানায় নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় কারবারি সাইদুলসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মাদক কারবারি সাইদুল ইসলামকে আটক করে হাতকড়া পরায়। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে সাইদুলের দলবল এসে তাদের ওপর হামলা চালায়। এ সময় সাইদুল আতিকুল ইসলামের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। এ ঘটনায় একই গ্রামের মৃত ইউনুছ পণ্ডিতের ছেলে আলিফ নুর নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, আসামিকে তার লোকজন ছিনিয়ে নিয়ে গেছে। তাকে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলাটি করা হয়েছে। ওই আসামির বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আমরা কিছুদিন আগে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের জেল দিয়েছিলাম।

তিনি আরও বলেন, মাদক কারবারি দলের হামলায় আমাদের একজন সহকারী উপপরিদর্শক ও দুজন সিপাই আহত হয়েছিলেন। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় বলেন, মাদক কারবারি সাইদুল ইসলাম হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ঘটনার পর আমরা একজনকে আটক করে থানায় নিয়ে এসেছি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X