সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ব্যালটের ছবি ছড়ানো সেই ছাত্রলীগ নেতার শাস্তি

সিলমারা ব্যালট হাতে সোনাগাজী ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। ছবি : কালবেলা
সিলমারা ব্যালট হাতে সোনাগাজী ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। ছবি : কালবেলা

ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে সিলমারা ব্যালটের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করায় ইয়াকুব আলী মিশুক নামে সেই ছাত্রলীগ নেতার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জুডিশিয়াল ম্যাজিন্ট্রেট সাইয়েদ মোহাম্মদ শাফায়াত হোসেনের আদালত তাকে এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত ইয়াকুব আলী মিশুক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বুধবার (২৯ মে) সকালে উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় (চাঁন মিয়ার দোকান) ভোটকেন্দ্রে ভোট দেন ইয়াকুব আলী।

জানা যায়, উপজেলা ছাত্রলীগের নেতা মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এরপর ব্যালট নিয়ে গোপন বুথে যান। সেখানে ব্যালটে সিল মারেন ও বুথের সামনেই ব্যালটসহ ছবি তুলে ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আহসানুল বারী ভূঁইয়া বলেন, কেন্দ্রের ভেতরে বুথের সামনে সিলমারা ব্যালটের ছবি তোলার বিষয়টি জানার পর উপজেলা নির্বাচন কর্মকর্তার নির্দেশে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেন।

সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বলেন, ভোটকেন্দ্রের গোপন বুথে প্রকাশ্যে ভোট দেওয়ার ছবি তোলা বেআইনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রিসাইডিং কর্মকর্তাদের বিশেষভাবে নজর দেওয়ার কথা বলা হয়েছে এরপরও ওই ব্যক্তি কীভাবে মোবাইল ব্যবহার করছেন তা বোধগম্য নয়।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বলেন, জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশে ওই ছাত্রলীগ নেতাকে বুধবার সন্ধায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। জরিমানা পরিশোধ করে জেল থেকে বের হতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X