কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

আটককৃত তিন ভুয়া পুলিশ। ছবি : কালবেলা
আটককৃত তিন ভুয়া পুলিশ। ছবি : কালবেলা

ডিবি পুলিশ পরিচয়ে দিয়ে চাঁদাবাজির সময় ডিবি জ্যাকেট, খেলনা ওয়াকিটকিসহ গাজীপুর থেকে তিনজন প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। বৃহস্পতিবার (৩০ মে) র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের মোখলেছপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. ফারুক হোসেন (৫৫), সিরাজগঞ্জের সরাতৈল গ্রামের আছের আলীর ছেলে আলাউদ্দিন (৪৪) ও নড়াইলের চাপুলিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে রুবেল হোসেন (৩৪)।

র‌্যাব কর্মকর্তা বলেন, দুপুরে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শ্রীপুর থানার ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে গড়গড়িয়া মাস্টার বাড়ির গিলারচালা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে খালি জায়গার ওপর একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশ পরিচয়ে ডিবি পুলিশের জ্যাকেট পরিধান ও ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ করে স্থানীয় মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা আদায় করছে। সেখানে অভিযান চালিয়ে চক্রের সক্রিয় সদস্য ফারুক হোসেন, মো. আলাউদ্দিনো রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় আসামিদের কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ডিবি জ্যাকেট, একটি খেলনা ওয়াকিটকি সেট, ওয়াকিটকি রাখার জন্য মোবাইল কেস, নোটবুক, ৩টি মোবাইল সেট, হাত ঘড়ি, ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

১০

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

১১

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

১২

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

১৩

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

১৪

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১৫

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১৬

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১৭

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৮

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১৯

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

২০
X