ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে চড় মারলেন আ.লীগের সাধারণ সম্পাদক

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার। ছবি : ভিডিও থেকে
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার। ছবি : ভিডিও থেকে

ভোলার লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে চড় মারলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার। প্রার্থীকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, বুধবার দুপুরে কাপ পিরিজ প্রতীকের প্রার্থী লায়ন হাসনাইন আহমেদ ফরাজগঞ্জ ইউনিয়নের দিদার মসজিদ এলাকায় প্রচার করতে যান। এ সময় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী শালিক প্রতীকের প্রধান সমন্বয়কারী ফকরুল আলম হাওলাদার সেখানে যান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফকরুল আলম হাওলাদার মোটরসাইকেল করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় কাপ পিরিজ প্রতীকের প্রার্থী লায়ন হাসনাইন আহমেদ ফকরুল হাওলাদারের কাছে জানতে চান আপনি আমার লোকজনকে এগুলো কি বলতাছেন। এ সময় ফকরুল আলম হাওলাদার মোটরসাইকেল থেকে নামতে নামতে বলেন ঠিকইতো বলছি বলেই, প্রার্থী লায়ন হাসনাইন আহমেদকে চড় মারেন। এছাড়া প্রার্থীর বড় ভাইকে গলাটিপে ধরতে দেখা যায়।

এ বিষয়ে লালমোহন উপজেলার আ.লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম বলেন, আমি পথ দিয়ে যাইতেছিলাম। তখন প্রার্থী হাসনাইন আমাকে দাঁড় করিয়ে আমার সঙ্গে ইভটিজিং করে। তেমন কিছুই হয়নি, হাতাহাতি হয়েছে মাত্র। তিনি আমার দিকে আসছিল তাই তাকে সরিয়ে দিয়েছি। আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করি। আচরণবিধি মেনে চলার চেষ্টা করি।

এ বিষয়ে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী লায়ন হাসনাইন আহমেদ বলেন, ওনাকে আমি সালাম দিয়ে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তিনি ফজলু ও মুরাদ নামে অপরিচিত দুজনকে এনে আমাকে ভয়ভীতি দেখিয়ে ভোট থেকে নিবৃত করার চেষ্টা করে যাচ্ছেন। আমার ভাই ব্যবসায়ী হারুনুর রশিদের গলা টিপে ধরেছেন। তারা প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করেন। তিনি যা ইচ্ছা তাই করে যাচ্ছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও লালমোহন ইউএনও তৌহিদুল ইসলাম জানান, তিনি চরফ্যাশনে নির্বাচনী দায়িত্বে রয়েছেন। বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।

লালমোহন থানার ওসি এস এম মাহাবুব উল আলম জানান, তর্কাতর্কি ও মারধরের ঘটনা ঘটেছে। আ.লীগের সেক্রেটারি ফখরুল আলম তাকে মারধর করার অভিযোগে থানায় মামলা করতে এসেছিলেন, তার মামলা নেওয়া হয়নি। হাসনাতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

১০

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

১১

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১২

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

১৩

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

১৪

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

১৫

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

১৬

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

১৭

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৮

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

১৯

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

২০
X