নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ওমানে স্ট্রোক করে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিহত মো. রাসেল উল্যাহ। ছবি : কালবেলা
নিহত মো. রাসেল উল্যাহ। ছবি : কালবেলা

ওমানে স্ট্রোক করে মো. রাসেল উল্যাহ (২৮) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুন) দুপুরের দিকে ওমানের সালালা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে নিহতের মরদেহ ওই দেশের সুলতান কাবুজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত রাসেল নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাজাদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হান্নান টিপু নিহতের ভাইয়ের বরাত দিয়ে জানান, ৩ বছর আগে জীবিকার তাগিদে ওমান পাড়ি জমান রাসেল। তিনি তার আরও দুই ভাইয়ের সঙ্গে সালালাতে বাগানে কাজ করতেন। বুধবার সকালে তিনি বাগানে কাজ করার সময় অসুস্থতা বোধ করলে তার ভাই আনিছ ও সবুজকে জানান তাকে হাসপাতাল নিয়ে যেতে। এরপর তিনি রুমে গিয়ে নাস্তা করার সময় বমি করেন। পরে সেখানে তিনি ঘুমিয়ে পড়েন। পরে তার ভাই গিয়ে দেখেন তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন। পরে নিহতের বড় ভাই তাকে স্থানীয় সুলতান কাবুজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X