নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০১:৩৮ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের পর নির্বাচনেও ব্যর্থ হবে বিএনপি : কাদের

শনিবার নোয়াখালীতে শান্তি সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : কালবেলা
শনিবার নোয়াখালীতে শান্তি সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : কালবেলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও ব্যর্থ হবে।

শনিবার (২২ জুলাই) দুপুরে নোয়াখালীতে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আমাদের প্রধান শত্রু। আর এ দুইয়ের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। আমাদের অস্তিত্বের লড়াই চলছে। আপনারা প্রস্তুত থাকবেন। যে হাত আগুন নিয়ে পোড়াতে আসবে সেই হাত ভেঙে দেবেন। যে হাত ভাঙচুর করতে আসবে সে হাত ভেঙে দেবেন।

তিনি আরও বলেন, এদের (বিএনপি) আস্ফালনের জবাব আমাদের দিতে হবে। গত কয়েকদিনে তারা জেলায় জেলায় যে তাণ্ডব শুরু করেছে তার জবাব দিতে হবে। তারা সাড়ে ১৪ বছরে আন্দোলনে ব্যর্থ হয়ে জ্বালাও-পোড়াও শুরু করেছে। তবে আন্দোলনে ব্যর্থ বিএনপি আগামীতে নির্বাচনেও ব্যর্থ হবে।

বিদেশিদের উদ্দেশে কাদের বলেন, ‘ভিসানীতি দেবেন দেন, নিষেধাজ্ঞা দেবেন দেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। আমরা ডাল-ভাত খেয়ে দিন কাটাব, তবুও কারো কাছে তিনি মাথা নত করবেন না।’

তিনি বলেন, মনে রাখবেন আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আন্দোলন করে, সন্ত্রাস করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। বিগত ৪৮ বছরেও শেখ হাসিনার মতো দক্ষ, জনপ্রিয় ও সৎ নেতা বাংলাদেশে জন্মেনি। বঙ্গবন্ধুর পর তার মতো সাহসী কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসেনি। যতক্ষণ ক্ষমতায় আছেন তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।

কবিরহাট সরকারি কলেজে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন রুমি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১০

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১১

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১২

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৩

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১৪

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৫

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১৬

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১৭

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১৮

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১৯

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

২০
X