সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৭:০৭ এএম
অনলাইন সংস্করণ

নাটোরে ২০ মিনিটের ঝড়ে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড

লন্ডভন্ড বাড়িঘর। ছবি : কালবেলা
লন্ডভন্ড বাড়িঘর। ছবি : কালবেলা

নাটোরের সিংড়ায় ২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে।

বুধবার (৫ জুন) রাত সাড়ে ৯টা থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত চলে এ ঝড়। ঝড়ে উপজেলার চামারি, হাতিয়ান্দহ, কলম, ইটালি ইউনিয়নের বেশকিছু গ্রাম, পৌরসভার সোহাগবাড়ি, চকসিংড়া, শোলাকুড়া এলাকার গাছপালা উপড়ে ও ভেঙে গেছে। অনেক ঘরের চাল উড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুতের লাইনের। ফলে সকাল পর্যন্ত বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বহু মানুষ।

স্থানীয়রা বলেন, মাত্র ২০ মিনিটের ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বাড়িঘর-গাছপালা ভেঙে পড়েছে সব এলাকায়। অনেক জায়গায় সকাল পর্যন্ত বিদ্যুৎ আসেনি।

কলম পুন্ডুরি এলাকার রানা মাসুদ বলেন, গত রাতের ঘূর্ণিঝড়ে আমার স্বপ্নের মুরগী খামারটি ভেঙে চুড়ে লন্ডভন্ড হয়ে গেছে।

হিজলী গ্রামের রিপন আলী বলেন, ঝড়ে আমার ঘরের চাল উড়ে ২০০ বস্তা মাছের খাদ্য পানিতে ভিজে নষ্ট হয়েছে।

ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, আকস্মিক ২০ থেকে ২৫ মিনিটের ঝড়ে সিংড়ার বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য সরেজমিনে বের হয়েছি। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার সঠিক পরিসংখ্যান জানাতে একটু সময় লাগবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

স্পেনের দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি

আজকের স্বর্ণের বাজারদর

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

১০

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

১১

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

১২

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

১৩

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

১৪

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

১৫

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

১৬

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

১৭

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

১৮

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১৯

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

২০
X